সেলফ ড্রাইভিং স্টার্টআপ জুক্স কিনতে চায় অ্যামাজন

২৭ মে, ২০২০ ২১:৩০  
চালকবিহীন গাড়ির বাজারে প্রবেশ করতে চায় ইকমার্স জায়ান্ট অ্যামাজন। আর সেই লক্ষে সেলফ-ড্রাইভিং স্টার্টআপ জুক্স ইনকর্পোরেশনকে কেনার লক্ষে আলোচনা শুরু করেছে প্রতিষ্ঠানটি। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। বিষয়টির সাথে জড়িত এক সূত্রের বরাত দিয়ে জার্নাল জানায়, চুক্তিটির মূল্য তিন দশমিক দুই বিলিয়ন ডলারের মতো হতে পারে, যা ২০১৮ সালে কোম্পানিটি ফান্ডিং রাউন্ডে অর্জন করেছিলো। আগামী সপ্তাহে এ বিষয়ে সমঝোতা হতে পারে এবং আলোচনার এখনও সময় রয়েছে। এর আগেও অ্যামাজন গাড়ি খাতে বিনিয়োগ করেছে। গত বছরের প্রথমদিকে সেলফ-ড্রাইভিং স্টার্টআপ অরোরা ইনোভেশনে ৫৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে। এ বিষয়ে অ্যামাজন ও জুক্সের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডিবিটেক/বিএমটি